ডিএসইএক্স সূচক কমেছে দেড় শতাংশের বেশি
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে নিম্নমুখীতা দেখা গেছে।
এসময় সার্বিক সূচক ডিএসইএক্স সূচক কমেছে দেড় শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখীতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকের নিম্নমুখীতা দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৮৮৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৯৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৭৭ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩১৪টির ও অপরিবর্তিত ছিল ১৮টির। আর লেনদেন হয়নি ২৭টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ, ইসলামী ব্যাংক ও এলএইচবির শেয়ার


