শিরোনাম

South east bank ad

বাড়তি রেমিট্যান্স বিদেশে পাঠাতে পারবে ডিপিএ প্রতিষ্ঠানগুলো

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বাড়তি রেমিট্যান্স বিদেশে পাঠাতে পারবে ডিপিএ প্রতিষ্ঠানগুলো

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় (ডিপিএ) কার্যরত শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন থেকে বাড়তি রেমিট্যান্স বিদেশে পাঠাতে পারবে।

তবে এক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ডিপিএ প্রতিষ্ঠানগুলোর জন্য রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং অন্যান্য সমজাতীয় ব্যয় আগের নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণে বিদেশে পাঠাতে পারবে। এক্ষেত্রে অর্থের পরিমাণ যা-ই হোক না কেন, বেজার পূর্বানুমোদন নিয়ে তা পাঠানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের আগের নীতি অনুযায়ী, ডিপিএ প্রতিষ্ঠানগুলো এসব ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে অর্থ প্রেরণ করতে পারত না। এক্ষেত্রে বিদ্যমান প্রকল্পের আয়কর রিটার্নে ঘোষিত পূর্ববর্তী বছরের বিক্রয়ের সর্বোচ্চ ৬ শতাংশ এবং নতুন প্রকল্পের ক্ষেত্রেও আমদানীকৃত যন্ত্রপাতির খরচের ৬ শতাংশের বেশি রেমিট্যান্স দেশের বাইরে পাঠানো যেত না। নতুন নীতিমালার ফলে এখন থেকে প্রয়োজনে ৬ শতাংশেরও বেশি অর্থ বিদেশে পাঠানো যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক অঞ্চলে কার্যরত বিদেশী প্রতিষ্ঠানগুলোর জন্য কারিগরি লেনদেন আরো স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: