শিরোনাম

South east bank ad

বিদেশে চিকিৎসায় শূন্য শতাংশ ইএমআই সুবিধা দেবে যমুনা ব্যাংক

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বিদেশে চিকিৎসায় শূন্য শতাংশ ইএমআই সুবিধা দেবে যমুনা ব্যাংক

বিদেশে চিকিৎসাসেবা আরো সহজ ও সাশ্রয়ী করতে মেডিকেল ট্যুরিজম সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি।

এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির যোগ্য গ্রাহক, কার্ডধারী ও কর্মকর্তারা পাবেন শূন্য শতাংশ (০%) ইএমআই সুবিধা, বিশেষ ছাড় ও সহায়তা। যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্ল্যান মেডি ট্রিপের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এমওইউয়ের আওতায় ব্যাংকের যোগ্য ভিসা কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে শূন্য শতাংশ ইএমআই সুবিধা নিতে পারবেন। এছাড়া গ্রাহকরা বিনামূল্যে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং নির্বাচিত হাসপাতালে ইনপেশেন্ট চিকিৎসা ব্যয়ে প্রায় ৫-১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়ের হিসাব ও হাসপাতালের আমন্ত্রণপত্রের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। এছাড়া থাইল্যান্ডের মেডিকেল ভিসার জন্য থাকবে অগ্রাধিকারভিত্তিক সহায়তা, যেখানে প্রক্রিয়াকরণ প্রায় তিন-পাঁচ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য থাকবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: