শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১২তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।


