বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বালিগাঁও শাখা উদ্বোধন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁওয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
সম্প্রতি ইউনিয়নের আজিজুল হক বেপারী সুপার মার্কেট ভবনে ব্যাংকের ৩৬তম শাখার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) কেএম আওলাদ হোসেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল হোসেন চৌধুরী ক্ষুদ্র বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে এসএমই খাতসহ সামগ্রিক অর্থনীতিকে আরো গতিশীল ও টেকসই করার অঙ্গীকার করেন। সভাপতির বক্তব্যে কেএম আওলাদ হোসেন বলেন, ‘ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আধুনিক আর্থিক সেবা পৌঁছে দেয়া, গ্রামীণ অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা এবং রেমিট্যান্স চ্যানেলকে সহজ ও নিরাপদ করাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অঙ্গীকার।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীরা।


