শিরোনাম

South east bank ad

গুলশান এভিনিউয়ে সিআরএম সুবিধা চালু করল ওয়ান ব্যাংক

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গুলশান এভিনিউয়ে সিআরএম সুবিধা চালু করল ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশান এভিনিউয়ে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) সুবিধা চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক অনন্যা দাস গুপ্তা সদ্য স্থাপিত সিআরএম বুথটির উদ্বোধন ঘোষণা করেন।

ওয়ান ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ ব্যাংকিং সমাধান প্রদানে ব্যাংকের অঙ্গীকার আরো দৃঢ় হলো।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গুলশান এভিনিউয়ে ব্যাংকিং সেবা চালু করার মাধ্যমে ওয়ান ব্যাংক তার সেবার সংযোগস্থলগুলোর আধুনিকায়ন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন ও দেশব্যাপী ব্র্যান্ড উপস্থিতি আরো শক্তিশালী করার চলমান কৌশলকে তুলে ধরেছে।

উল্লেখ্য, নতুন সিআরএম বুথটি ওয়ান ব্যাংকের গুলশান ইসলামী ব্যাংকিং শাখায় (৯৭, বীর উত্তম মীর শওকত সড়ক; গুলশান এভিনিউ) স্থাপন করা হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: