রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তাহমিনা আখতার।
রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিমের সভাপতিত্বে সভায় উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মো. মুক্তার হোসেন এবং মো. সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ঢাকা উত্তর বিভাগের আওতাধীন জোনাল অফিসগুলোর জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় রূপালী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।


