শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে উইকন প্রোপার্টিসের ফ্ল্যাট কিনলে মিলবে বিশেষ সুবিধা

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে উইকন প্রোপার্টিসের ফ্ল্যাট কিনলে মিলবে বিশেষ সুবিধা

সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে হোম লোন নিয়ে উইকন প্রোপার্টিসের ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ এবং গ্রাহকদের নিজস্ব স্থায়ী ঠিকানা নিশ্চিত করার সুযোগ আরো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং উইকন প্রোপার্টিসের চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, উইকন প্রোপার্টিসের গ্রুপ চিফ অপারেটিং অফিসার মেজর মো. আমিনুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: