শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের উদ্যোগে আইইউটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের উদ্যোগে আইইউটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার

আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির (সিবিএস) সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল সেমিনারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। এ সময় তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের প্রক্রিয়া।’ ডিজিটাল হিসাব খোলা (ই-কেওয়াইসি), আধুনিক ব্যাংকিং সেবা এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনাও দেন ব্যাংকের এ কর্মকর্তা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এফইটি) ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূঁইয়া। তারা প্রাইম ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রাইমএকাডেমিয়া শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্লাটফর্ম, যা শিক্ষা খাত ও শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: