শিরোনাম

South east bank ad

ডি-লোকালের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করল ন্যাশনাল ব্যাংক

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ডি-লোকালের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করল ন্যাশনাল ব্যাংক

এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে ব্যাংকটি।

ন্যাশনাল ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ এবং পে-আউট অ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি ও এইচএম বাকি বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সার্ভিসটি চালু করার মাধ্যমে ব্যাংকের রেমিট্যান্স আহরণের দ্বার আরো প্রসারিত হলো। এটা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমদ; ডিএমডি ইমরান আহমেদ; ডিএমডি (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আবদুর রহিম ও মো. মেশকাত-উল-আনোয়ার খান এবং ফরেন রেমিট্যান্সের প্রধান মিল্টন রায়সহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: