শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক ও আকতার প্রোপার্টিসের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংক ও আকতার প্রোপার্টিসের মধ্যে চুক্তি স্বাক্ষর

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম অ্যাসপায়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং আকতার প্রোপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আকতার বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে আকতার প্রোপার্টিসের ফ্ল্যাট ক্রয়ে মূল দামের ওপর ৫ শতাংশ ছাড় মিলবে। এ উদ্যোগ গ্রাহকদের নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম আবাসন প্রকল্পে বিনিয়োগের সুযোগকে আরো সহজলভ্য করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং আকতার প্রোপার্টিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সাজ্জাদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: