রূপালী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রাহক উপহার ক্যাম্পেইন
এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের কান্ট্রি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ক্যাম্পেইনে ১ মার্চ থেকে ব্যাংকের সব শাখা-উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা প্রতিষ্ঠান দুটির লোগোসংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এছাড়া স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত থাকছে বিশেষ উপহার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আহতার, হাসান তানভীর ও মো. হারুন রশীদ; মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিট্যান্স বিভাগের প্রধান একেএম জাকির। এছাড়া ব্যাংকের সব শাখাপ্রধান ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।


