শিরোনাম

South east bank ad

প্রয়াস ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়নে ইস্টার্ন ব্যাংকের সহায়তা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রয়াস ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়নে ইস্টার্ন ব্যাংকের সহায়তা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উদ্যোগটি বাস্তবায়নের জন্য ইবিএলের কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ এবং সিএসআর ডেস্কের প্রধান জিয়াউল করিম প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলীর হাতে একটি চেক তুলে দেন। ইবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও চিফ অব আর্মি স্টাফের দিকনির্দেশনায় পরিচালিত অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান প্রয়াস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন, স্কিল-বেজড ট্রেনিং, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ, থেরাপি সেবা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের পক্ষে জিয়াউল করিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ থেরাপি, কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজের সক্রিয় সদস্য হিসেবে গড়ে তুলতে প্রয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এ জাতীয় শিশুদের অভিভাবকদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও সহায়তা করছে। এ মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

প্রয়াস ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক গ্রহণযোগ্যতা উন্নয়নে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ জীবনযাপনের সক্ষমতা অর্জন করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজে মূল্যবান সদস্য হিসেবে প্রতিষ্ঠা পেতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াস ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আফরোজা সুলতানা, এইচআর ইনচার্জ কাওসারি ওয়ারদা ও হেড টিচার সুলতান আহমেদ। এছাড়া ইবিএলের পক্ষে ছিলেন কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন, প্রশাসনপ্রধান মেজর (অব.) মো. আবদুস সালাম ও বিজনেস ইনফরমেশন সিস্টেমসের প্রধান মো. মাসকুর রেজা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: