সীমান্ত ব্যাংক ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এমওইউ স্বাক্ষর
সীমান্ত ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আজীম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ্ সগিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে সীমান্ত ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সুরক্ষা সুবিধার আওতায় আসবেন। ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে গ্রাহকের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব অপারেশনস মোহাম্মদ আজিজুল হক এবং হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম। অন্যদিকে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান-সেলস অ্যান্ড মার্কেটিং সামিরা ইউনুস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল সার্ভিসেস লে. কর্নেল (অব.) মো. খায়রুল বাশার।


