ভিস্তা ইলেকট্রনিকসের পণ্যে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ভিস্তা বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ভিস্তা ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসেন মোহাম্মদ জাকারিয়া এবং ভিস্তা ইলেকট্রনিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব করপোরেট সেলস সুফিয়া নূর শিল্পীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


