শিরোনাম

South east bank ad

হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করল ইসলামী ব্যাংক

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজযাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী দেয়ার জন্য ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকটি প্রতি বছর আশকোনার হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদের ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। ব্যাংকিং সেবার মধ্যে রয়েছে হজযাত্রীদের বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেয়া এবং এটিএম বুথ সার্ভিস। কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগো সংবলিত যেকোনো বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেবা গ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ দেয়া হয়। হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট এবং হজ গাইডলাইনও দেয়া হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: