ব্র্যাক ব্যাংকের সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ
সহকর্মীদের মাঝে সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনার বিকাশে ব্র্যাক ব্যাংক পিএলসি তার সহকর্মীদের লেখা নিয়ে ‘কথামালা’ নামের একটি ইন-হাউজ সাহিত্য সাময়িকী প্রকাশ করেছে।
ব্যাংক খাতে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম, যা কর্মক্ষেত্রে গল্প বলার দক্ষতা, ব্যতিক্রমী চিন্তা এবং শিল্প-সাহিত্যের চর্চার ক্ষেত্রে ব্যাংকটির অঙ্গীকারকে তুলে ধরেছে। ‘কথামালা’ এমন একটি সাহিত্যিক প্লাটফর্ম, যেখানে ব্যাংকটির সহকর্মীদের বহুমাত্রিক ভাবনা প্রকাশ পেয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সাহিত্য সাময়িকীর মাধ্যমে ব্যাংকটির সহকর্মীরা ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী এবং অন্যান্য সাহিত্যধারার মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে পারেন। এ উদ্যোগটি প্রতিষ্ঠানে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ ওয়ার্ক-কালচারের বিকাশে ভূমিকা রাখছে, যা সহকর্মীদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি সৃজনশীলতার বিকাশেও গুরুত্বপূর্ণ।


