সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট-সংক্রান্ত কর্মশালা
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে সরকারি বাণিজ্যিক অডিট আপত্তি ও নিষ্পত্তি-সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এ কর্মশালার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।
দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী (সিইও) মো. শওকত আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ মাসরুরূল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সরকারি বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার ও উপপরিচালক ফারহানা বিনতে মোশাররফসহ ব্যাংকের বিভিন্ন শাখা-বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


