শিরোনাম

South east bank ad

সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সেবায় সিটি ব্যাংকের সহায়তা

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সেবায় সিটি ব্যাংকের সহায়তা

সম্প্রতি দেশজুড়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা শক্তিশালী করতে এগিয়ে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) জীবন রক্ষাকারী প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছে ব্যাংকটি।

এর আগে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক। সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সিটি ব্যাংক বলছে, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন এসব উদ্যোগ। মূলত স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইংয়ের নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: