প্রাইম ব্যাংক ও অগ্নি সিস্টেমসের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও টেকনোলজি কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় অগ্নি সিস্টেমসের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া তারা ব্যাংকের ওমনি ডিজিটাল প্লাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধসহ করপোরেট লেনদেন হবে আরো সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসভিপি মেহেদী জামান খান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়া অগ্নি সিস্টেমসের পক্ষে ছিলেন পরিচালক জিয়া শামসি; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সাইফুল ইসলাম; হেড অব হিউম্যানরিসোর্স দোলন কৃষ্ণ উকিল এবং কোম্পানি সচিব আল হেলাল মো. মওদুদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


