শিরোনাম

South east bank ad

আকিজ বশির গ্রুপ ও ইএসডিওর মধ্যে এমওইউ স্বাক্ষর

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আকিজ বশির গ্রুপ ও ইএসডিওর মধ্যে এমওইউ স্বাক্ষর

শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ খোরশেদ আলম এবং ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মো. শাহিদ উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিল্পগোষ্ঠীটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ইএসডিওর অনুমোদিত সদস্যরা আকিজ বশির গ্রুপের বিভিন্ন প্রিমিয়াম নির্মাণসামগ্রীতে বিশেষ মূল্যছাড় ও সেবা সুবিধা পাবেন। গ্রুপের দেশব্যাপী বিস্তৃত ফ্ল্যাগশিপ শোরুম প্লাটফর্ম ‘সিলেকশনস’-এর মাধ্যমে সদস্যরা আন্তর্জাতিক মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজা এবং গ্লাস বিশেষ মূল্যে ক্রয় করতে পারবেন। দেশীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস, রোসা, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজ বশির গ্লাসের পণ্য ক্রয়ে এ বিশেষ মূল্য প্রযোজ্য হবে। পাশাপাশি দ্রুত অর্ডার প্রসেসিং, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং কাস্টমাইজড সুবিধাও মিলবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: