শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএ এমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: