শিরোনাম

South east bank ad

তরুণদের জন্য ‘কোরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

তরুণদের জন্য ‘কোরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

দেশের তরুণ গেমারদের জন্য ‘কোরবানি রান’ শীর্ষক একটি গেমিং টুর্নামেন্ট চালু করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড।

রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে গতকাল এক অনুষ্ঠানে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নিতে এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে আকিজ আইবসের গেমিং প্লাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে গেমাররা এতে অংশ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ আইবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, ‘তরুণদের মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি।’ ‘ইলিউশন আর্ক’ প্লাটফর্মের ‘কোরবানি রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আকিজ আইবসের সিইও আরো বলেন, ‘বাংলাদেশের গেমারদের জন্য একটি দেশীয় প্লাটফর্ম তৈরি করাই “‍ইলিউশন আর্ক”-এর মূল উদ্দেশ্য। দেশের তরুণরা যেন বিদেশী প্লাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’ এটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল সিএসআর ইনিশিয়েটিভ বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টুর্নামেন্টটি ১০ জুন পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ গেমারের জন্য রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন উপহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান; আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী; আকিজ রিসোর্সের হেড অব করপোরেট সার্ভিসেস মেজর (অব.) জাহিদুল হাসান এবং ‘কোরবানি রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: