যমুনা ব্যাংকের ২৫ বছর পূর্তিতে দোয়া মাহফিল
আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগান সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করল যমুনা ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে গতকাল প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সব শাখা-উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যাংকের সব গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।


