শিরোনাম

South east bank ad

আইসিবি ইসলামিক ব্যাংকের নতুন চেয়ারম্যান একেএম এহসান

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইসিবি ইসলামিক ব্যাংকের নতুন চেয়ারম্যান একেএম এহসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম এহসান।

২১ মে অনুষ্ঠিত পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৪৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ৪৬ কোটি ২০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০। এর ৫২ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে দশমিক ১৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: