শিরোনাম

South east bank ad

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় ব্যাংকের কার্ডহোল্ডাররা পারফেক্ট গ্লোবাল হেলথের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ প্রধান একেএম. হাসান রহিম; রিটেইল বিজনেস প্রধান মো. খিরকিল নওয়াজ; রিটেইল ইনভেস্টমেন্ট প্রধান এসএম. মহিউদ্দীন; এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস; জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম. হারুনুর রশীদ এবং পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেল।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: