শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা আব্দুল ওয়াহেদ তার কাছে থাকা ব্যাংকটির ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার হস্তান্তর করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আব্দুল ওয়াহেদ তার স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে এ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। জাহেদা ওয়াহেদ খান ব্যাংকটির একজন সাধারণ বিনিয়োগকারী।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা  ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৫৪ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ২৬ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগাকারীদের ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: