উত্তরায় মেট্রোরেল ভবনে উপশাখা চালু করল সোনালী ব্যাংক
রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক কার্যালয় মেট্রোরেল ভবনের নিচতলায় একটি উপশাখা চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন নতুন উপশাখাটি গতকাল কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘মেট্রোরেল ভবন উপশাখা’র উদ্বোধন উপলক্ষে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম আনুষ্ঠানিকভাবে নতুন উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জিএম (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান এবং ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী ও পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


