শিরোনাম

South east bank ad

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের চুক্তি

 প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের চুক্তি

দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি ডিস্ট্রিবিউটরশিপ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’

অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম জানান, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে ‘রূপালীক্যাশ’ নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠা

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: