শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকের ‘তরঙ্গ’: নৌযানের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা অর্থায়ন সুবিধা

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের ‘তরঙ্গ’: নৌযানের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা অর্থায়ন সুবিধা

দেশের নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে নৌযানের বাড়তি চাহিদা ও এর ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক পিএলসি ‘তরঙ্গ’ শীর্ষক একটি কৌশলগত লোন প্রডাক্ট চালু করেছে।

এর মাধ্যমে নতুন নৌযান নির্মাণ, নতুন বা ব্যবহৃত নৌযান ক্রয় বা মালিকানা হস্তান্তর, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ আট বছর মেয়াদি অর্থায়ন সুবিধা দেয়া হচ্ছে।

ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য সম্ভাবনাময় এলাকার নৌযানগুলোয় এ অর্থায়ন করা হবে। এক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব নৌযান থাকা এবং সংশ্লিষ্ট ব্যবসায় অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হবে।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘দেশের নৌযান খাত দীর্ঘদিন ধরে অর্থায়ন সংকটে ভুগছিল, যার কারণে এটি প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। ‘তরঙ্গ’ চালুর মাধ্যমে এ খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যেখানে উদ্যোক্তারা সহজ শর্তে অর্থায়ন পেয়ে তাদের সক্ষমতা বাড়াতে পারবেন।’

দেশের এসএমই খাতের উন্নয়নে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসএমই খাতকে শক্তিশালী করা মানেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করা; আর সেই লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে নতুন নতুন খাতে অর্থায়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।’

সৈয়দ আব্দুল মোমেন আরো বলেন, ‘আগে ব্যাংকিং সুবিধা পর্যাপ্ত না থাকায় নৌযান খাতের উদ্যোক্তাদের অনানুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে হতো। তাই নদীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সাশ্রয়ী, দক্ষ এবং টেকসই লজিস্টিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতেই ব্র্যাক ব্যাংকের এ নতুন উদ্যোগ।’ এ পদক্ষেপ পুরো দেশের অর্থনীতিকেই নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে বলেও মনে করেন তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: