আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে ‘চার্টার্ড সেক্রেটারি ডে ২০২৬’ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, দিনটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব এবং অন্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ১৬ বছর আগে এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০-এর মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশাটি আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।


