ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএমইএ
ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএমইএ
বিকেএমইএ এর সভাপতি Mohammad Hatem আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-এ অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী "Intex Bangldesh 2026" -এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বক্তব্যে তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় শিল্প, বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখে শিল্পের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান, Worldex India-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, TEXPROCIL-এর জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (BGBA) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশ-বিদেশের কূটনীতিক, শিল্প উদ্যোক্তা, বায়ার, সোর্সিং পেশাজীবী এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।
প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিকেএমইএ বিশ্বাস করে।


