শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গত বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীরা সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়ালি যুক্ত হন।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু প্রতিষ্ঠানগত বিষয় নয়, এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।’

বিগত কয়েক বছরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে এ ব্যাংক—উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি কখনো হারিয়ে যায় না। সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সে শক্তিকে আবারো জাগিয়ে তোলা যায়।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরো জানান, কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ইসলামী ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। যথাসময়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী, দক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। এ সময় তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: