শিরোনাম

South east bank ad

অফিসার্স ক্লাব ঢাকায় রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

অফিসার্স ক্লাব ঢাকায় রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সারা দেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব ঢাকায় একটি এটিএম বুথ স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।

নতুন বুথটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাবের চেয়ারম‍্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‍্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার এমএ খালেক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ ক্লাবের নির্বাহী কমিটির সব সদস‍্য এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় আরো ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: