শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় সব ধরনের ডালের দাম কমেছে

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সাতক্ষীরায় সব ধরনের ডালের দাম কমেছে

সাতক্ষীরায় এক মাসের ব্যবধানে সব ধরনের ডালের দাম কমেছে।

ব‌্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় প্রকারভেদে ডালের দাম কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত কমেছে। এতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

ভোমরা কাস্টম হাউজের তথ্যানুযায়ী, চলতি অর্থবছর এ বন্দর দিয়ে ৬২২ টন মসুর ডাল আমদানি হয়েছে। তবে জুনে কোনো মসুর ডাল আমদানি হয়নি।

গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌র ঘুরে দেখা যায়, মোটা মসুর ডাল প্রতি কেজি ৮০ টাকা, মাঝারি ৯০ ও চিকন মসুর ডাল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগেও এ ডালগুলোর দাম কেজিতে ১০-১৫ টাকা বেশি ছিল।

একইভাবে বাজারে মুগডালের দামও কমেছে। বর্তমানে চিকন মুগডাল ১৬০ টাকা এবং মোটা মুগডাল ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তিন সপ্তাহ আগের তুলনায় মুগডালের দাম কেজিতে ১০-১২ টাকা কমেছে। এছাড়া প্রতি কেজি ছোলা ৮০ টাকা এবং বুটের ডাল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও বুটের ডালের দাম কেজিতে ৫ টাকা বেশি ছিল।

সুলতানপুর বড় বাজারের মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বাজারে ডালের সরবরাহ এখন বেশ ভালো। পাশাপাশি বর্তমানে আমের মৌসুম চলায় বাজারে ডালের চাহিদা কিছুটা কমেছে। মূলত এ দুই কারণেই ডালের দাম কমেছে বলে তিনি উল্লেখ করেন।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে ডাল খুব গুরুত্বপূর্ণ। সাতক্ষীরার স্থানীয় হাটবাজারগুলোয় ডালের দাম কিছুটা কমেছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: