আকিজ সিরামিকসের নতুন তিন শোরুম উদ্বোধন
সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস ক্রেতাদের আরো কাছাকাছি পৌঁছাতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নতুন তিনটি এক্সক্লুসিভ শোরুম চালু করেছে।
এ উপলক্ষে রবি ও সোমবার পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ খোরশেদ আলম অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন। আকিজ সিরামিকসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
আকিজ সিরামিকস নতুন শোরুমগুলো হলো নোয়াখালীর সানজিদা ট্রেডার্স, লক্ষ্মীপুরের মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারি ও কুমিল্লার মানহা টাইলস ওয়ার্ল্ড।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোয় আরো উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক; আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হোসেন শাহ নেওয়াজ; সানজিদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিনুল হক, মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এবং মানহা টাইলস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা সরকার মিরাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন শোরুমগুলো সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব পণ্য দিয়ে। এতে ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম, যা গ্রাহকদের দেবে একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা।
উল্লেখ্য, বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে দুই শতাধিক ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চমানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।


