বিজিআইসির ১১% নগদ লভ্যাংশ অনুমোদন
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ। এ সময় ২০২৫ সালে কোম্পানির ৫৪ কোটি ৩ লাখ টাকার পরিশোধিত মূলধনের ওপর শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজিআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া; পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী; নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ ও একেএম মাজহারুল ইসলাম এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও প্রীতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভাটি পরিচালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।


