শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভাটি রাজধানীর নৌ সদর দপ্তরের বি.এন. সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের সমন্বয়ে আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এ সময় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক মোহাম্মদ হেলাল মিয়া উপস্থিত ছিলেন।

সভায় বিপুলসংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমেও অংশ নেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজাররাও সভায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম, এসিএস এবং প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সভায় উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: