শিরোনাম

South east bank ad

আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইইউবিএটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় এবং আইইউবিএটির বিজনেস সোসাইটির সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একাডেমিক শিক্ষার সঙ্গে ব্যাংক খাতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধ তৈরি করা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরো বেশি যোগ্য করে গড়ে তুলবে।

সেমিনারে মূল আলোচক ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। তিনি বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।’ এ সময় শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি পেশাগত সাফল্যের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এমএম মাহবুব হাসান।

সেমিনারে ক্যারিয়ার উন্নয়ন ও করপোরেট প্রস্তুতিবিষয়ক একটি সেশন পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ইমরান হোসেন। তিনি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ও করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং পেশাগত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মাহমুদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তুলতে শিল্প খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।’

সেমিনারে আইইউবিএটি বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ও বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষারসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: