শিরোনাম

South east bank ad

গুগলের ৪৩০ কোটি ডলার জরিমানা বহাল

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গুগলের ৪৩০ কোটি ডলার জরিমানা বহাল

টেক জায়ান্ট গুগল ও এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের করা একটি আপিল আবেদন খারিজ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত।

ইইউর বিচার আদালত কোর্ট অব জাস্টিস অব দ্য ইইউ গতকাল এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে অ্যান্টিট্রাস্ট মামলায় করা গুগলের ৪৩০ কোটি ডলারের জরিমানাটি বহাল থাকল। খবর আনাদোলু।

আদালত রায়ে জানান, ইইউর জেনারেল কোর্টের আগের রায়ের বিরুদ্ধে গুগলের করা আপিলটি পুরোপুরি খারিজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগলের সার্চ ইঞ্জিনকে একচেটিয়া সুবিধা দিতে ক্ষমতার অপব্যবহার করার অপরাধে এ শাস্তি বহাল রাখা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। গুগলের বিরুদ্ধে এ মামলার ইতিহাস বেশ পুরনো। ওই সময় ইউরোপীয় কমিশন তদন্ত করে জানায়, গুগল বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করেছে। তখন কমিশনের পক্ষ থেকে বলা হয়, গুগলের তৈরি ‘গুগল সার্চ’ ও ‘ক্রোম ব্রাউজার’ অ্যাপ দুটি ব্যবহারকারীদের কাছে বেশি প্রচার করার জন্য অনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। এটি বাজারে অন্য প্রতিযোগীদের জন্য অসৎ আচরণ হিসেবে গণ্য হয়।

এর পরিপ্রেক্ষিতে গুগলের ওপর বিশাল অংকের জরিমানা আরোপ করা হয়। পরবর্তী সময় গুগল ও অ্যালফাবেট যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত কোর্ট অব জাস্টিসে চূড়ান্ত আপিল আবেদন জানায়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গতকাল সর্বোচ্চ আদালতও আগের রায়কে সঠিক বলে ঘোষণা করেন ও গুগলের করা যুক্তিগুলো নাকচ করে দেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: