শিরোনাম

South east bank ad

সীমান্ত ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম-সংক্রান্ত চুক্তি

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সীমান্ত ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম-সংক্রান্ত চুক্তি

সীমান্ত ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা আরো সহজলভ্য করার লক্ষ্যে পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের আওতায় চুক্তিটি সম্পাদিত হয়।

সীমান্ত ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ক্ষুদ্রঋণ সংস্থার মাধ্যমে প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা, যা দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বেগবান করবে।

সম্প্রতি ঢাকায় পিকেএসএফ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, এসএমই বিভাগের প্রধান মো. ফরিদুল ইসলাম এবং পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: