শিরোনাম

South east bank ad

এনএসইউতে ‘বিজনেস ল টকস’-এর দশম পর্ব অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনএসইউতে ‘বিজনেস ল টকস’-এর দশম পর্ব অনুষ্ঠিত

ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আইনি জ্ঞানের গুরুত্ব তুলে ধরতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) আইন বিভাগ ও ল অ্যান্ড মুটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘বিজনেস ল টকস’-এর দশম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। তিনি সমসাময়িক ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে আইনি ও বাণিজ্যিক কাঠামোর বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। পাশাপাশি ব্যবসা পরিচালনার বিভিন্ন পর্যায়ে আইনগত বিষয়গুলো সম্পর্কে ব্যবস্থাপকদের সচেতন থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ উদ্বোধনী বক্তব্য দেন। তিনি ব্যবসায় শিক্ষা ও আইনি জ্ঞানের সমন্বয় বর্তমান সময়ের পেশাগত বাস্তবতায় অপরিহার্য বলে উল্লেখ করেন। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের সিনিয়র প্রভাষক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ল অ্যান্ড মুটিং সোসাইটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার নাসমিন জাবিন নূর।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: