শিরোনাম

South east bank ad

মেঘনা পেট্রোলিয়ামের নতুন চেয়ারম্যান ড. ম. তামিম

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মেঘনা পেট্রোলিয়ামের নতুন চেয়ারম্যান ড. ম. তামিম

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ম. তামিম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক ড. ম. তামিম দেশের একজন শীর্ষস্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ। তিনি বুয়েটের সাবেক অধ্যাপক এবং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য। ৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম পিএলসি-এর ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভায় তাকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০০ টাকা ২ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: