শিরোনাম

South east bank ad

বাংলাদেশে ইও জি২ অফগ্রিড ইনভার্টার চালু করল গুডউই

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশে ইও জি২ অফগ্রিড ইনভার্টার চালু করল গুডউই
 দেশে নিজেদের কার্যক্রম আরো বিস্তৃত করার ধারাবাহিকতায় গুডউই এরই মধ্যে ৪৫টির বেশি জেলায় কার্যক্রম সম্প্রসারণ করেছে, ১০০টির বেশি ইপিসি পার্টনারের নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং ৬০০টির বেশি পরিবারে নির্ভরযোগ্য ক্লিন এনার্জি সলিউশন পৌঁছে দিয়েছে।

গুডউইয়ের নতুন আবাসিক এনার্জি সিস্টেমে ইও জি২ ইনভার্টারের সঙ্গে যুক্ত হয়েছে লিংক্স এ জি৪ ব্যাটারি, যা বাংলাদেশের পরিবার ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।

সৌর ইনভার্টার ও এনার্জি স্টোরেজ খাতের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুডউই সম্প্রতি বাংলাদেশে চালু করেছে ইও জি২ অফগ্রিড ইনভার্টার ও লিংক্স এ জি৪ ১৬.১ কিলোওয়াট-ঘণ্টার লো ভোল্টেজ ব্যাটারি। গুডউইয়ের ইনভার্টার প্রযুক্তিতে ১৫ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে এ নতুন আবাসিক এনার্জি সিস্টেম। গুডউইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নিজেদের কার্যক্রম আরো বিস্তৃত করার ধারাবাহিকতায় গুডউই এরই মধ্যে ৪৫টির বেশি জেলায় কার্যক্রম সম্প্রসারণ করেছে, ১০০টির বেশি ইপিসি পার্টনারের নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং ৬০০টির বেশি পরিবারে নির্ভরযোগ্য ক্লিন এনার্জি সলিউশন পৌঁছে দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে এরই মধ্যে কয়েক লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। তবে গ্রিড অবকাঠামোর অনির্ভরযোগ্যতা এখনো পরিবার ও ক্ষুদ্র ব্যবসার জন্য বিদ্যুৎ সরবরাহে নানা চ্যালেঞ্জ তৈরি করছে, যা নির্ভরযোগ্য ও স্থিতিশীল এনার্জি সলিউশনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে। তাই তৈরি করা হয়েছে।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: