নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার হস্তান্তরে ডিএসইর অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা মনজুরুল ইসলাম ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুনাইদ শফিকের কাছে হস্তান্তর করবেন। ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ শেয়ার হস্তান্তর ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) প্রবিধানমালা, ২০১৫-এর প্রবিধান ৪৭(১)(বি) ও প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় সম্পন্ন হবে। আলোচ্য বিধি অনুসারে, আদালতের আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে ডিএসইর অনুমোদন সাপেক্ষে ট্রেডিং সিস্টেমের বাইরে সংশ্লিষ্ট শেয়ার আইনানুগভাবে হস্তান্তর করা যাবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৩ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নাভানা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৯ পয়সায়।