শিরোনাম

South east bank ad

ইউসিএলে চেয়ারম্যানসহ ৪ পদে নতুন নিয়োগ

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউসিএলে চেয়ারম্যানসহ ৪ পদে নতুন নিয়োগ

 ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস খান।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ আরো তিন পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি ইউসিএল পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, রুহুল কুদ্দুস খানকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইউসিএল পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তার নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউসিএল পর্ষদ শাদমান সাদিকিনকে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নির্বাচিত করেছে। এছাড়া প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ অনুমোদন করেছে।

ইউসিএল বলছে, চেয়ারম্যানসহ চার পদে নতুন নিয়োগের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে ইউসিএল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: