প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ম্যাভেন অটোমোবাইলসে বিশেষ অফার ও সুবিধা
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ম্যাভেন অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন সেবায় বিশেষ অফার ও সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ঢাকায় এক অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী ও ম্যাভেন অটোমোবাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাবিয়াত ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগ প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালু সংযোজন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ম্যাভেন অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।