শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার নমিনির কাছে হস্তান্তর

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ঢাকা ব্যাংক উদ্যোক্তার শেয়ার নমিনির কাছে হস্তান্তর

ব্যাংক খাতের তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা ৭৫ হাজার ২৮৩টি শেয়ার নমিনি হিসেবে তার পুত্র ও ব্যাংকটির পরিচালক মো. আমানুল্লাহ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ আলী সরকার ২০২০ সালের ২ আগস্ট মারা যান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ঢাকা ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৫৪ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরেও যা ছিল একই।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ২৬ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগাকারীদের ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ঢাকা ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সায়।

২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক। এর আগের হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি, পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৪২ কোটি ৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯। এর ৪৪ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৭৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: