শিরোনাম

South east bank ad

ওয়ালটনের একীভূতকরণ স্কিমে আদালতের অনুমোদন

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ওয়ালটনের একীভূতকরণ স্কিমে আদালতের অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ স্কিমে উচ্চ আদালত সম্মতি দিয়েছেন। গতকাল মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে কোম্পানিটি এসব তথ্য জানিয়েছে।

তথ্যানুসারে, গত ২৯ জুলাই হাইকোর্ট একীভূতকরণ স্কিমটি অনুমোদন করে। গতকাল এ-সংক্রান্ত রায়ের কপি হাতে পেয়েছে কোম্পানিটি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৯ এপ্রিল প্রস্তাবিত একীভূতকরণের বিষয়ে বেশকিছু প্রয়োজনীয় প্রক্রিয়াগত নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের অনুমোদন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনা করা হয়। ৩ জুন অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা বিষয়টি অনুমোদন করে।

এর আগে একীভূতকরণের বিষয়ে গত বছরের ৩ সেপ্টেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সভায় একীভূতকরণ-সংক্রান্ত এমওইউ অনুমোদন দেয়া হয়। একীভূতকরণ ইস্যুতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনাপত্তিও পেয়েছে ওয়ালটন হাই-টেক।

বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের হাই-টেক পণ্য ও অ্যাকসেসরিজ উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন এবং পিসিবি ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করেছে। একীভূতকরণের ফলে এসব পণ্য ওয়ালটন হাই-টেকের ব্যবসায়িক পরিধিতে যুক্ত হবে, যা কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: