শিরোনাম

South east bank ad

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে টিম বাংলাদেশের পাশে মিডল্যান্ড ব্যাংক

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে টিম বাংলাদেশের পাশে মিডল্যান্ড ব্যাংক

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ (এফজিসি) ২০২৬’-এ টিম বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে সিলভার স্পন্সর হিসেবে সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির শিক্ষা খাতের আওতায় দ্য টেক একাডেমিকে ৫ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর করেছে ব্যাংকটি। এ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন দ্য টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামস জাবেরের কাছে পে-অর্ডার হস্তান্তর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ৭-১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। টিম বাংলাদেশ ২০১৭ সাল থেকে এ বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। ২০২০ সালে দলটি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মো. বজলুর রহমান খান; এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন দিদারুল ইসলাম; ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস আবেদ-উর-রহমান এবং এসএভিপি ও হেড অব ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক সুশান্ত শেখর দেব। অন্যদিকে দ্য টেক একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার ও হেড অব হিউম্যান রিসোর্সেস সিফাত সামিয়া ইসলাম; এক্সিকিউটিভ ও থ্রিডি এক্সপার্ট ফায়েজ আলম রেমন এবং এক্সিকিউটিভ অব ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং সাহিদা আলমগীর লামিয়া।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: